ডেমরায় শীতলক্ষ্যা নদিতে ডুবে দিনমজুর যুবকের মৃত্যু
ডেমরা নিউজঃ ডেমরায় গোসল করতে গিয়ে শীতলক্ষ্যা নদিতে ডুবে সোহেল (৩২) নামে এক দিনমজুর যুবকের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। বুধবার বেলা সোয়া১১ টার দিকে সারুলিয়া ওয়াসা ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। এদিকে খবর পেয়ে ডেমরা ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে উদ্ধার কার্যক্রম শুরু করে দেড় ঘন্টা চেষ্টার পর সোহেলের মরদেহ উদ্ধার করে। সোহেল নেত্রকোনার দুলু মিয়ার ছেলে । তাঁর পরনে লুঙ্গি ছিল। তিনি স্বপরিবারে সারুলিয়া বাজার এলাকায় মোহাম্মদ আলীর বাড়িতে ভাড়া থাকতেন। তিনি চার বছরের একটি ছেলে,প্রতিবন্ধী স্ত্রী ও রেখে গেছেন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করে ডেমরা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোঃ ওসমান গনি বলেন, বুধবার বেলা ১১ টার দিকে সোহেল নামের ওই যুবক শীতলক্ষ্যা নদীর সারুলিয়া ওয়াসা ঘাটে কাপড় কাঁচা শেষ করে গোসল করতে নামে। এ সময় সাঁতার কাটা অবস্থায় সোহেল পানিতে ডুব দিলে স্রোতের টানে হারিয়ে যায়। লাশ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে ডেমরা থানার ওসি মোঃ সিদ্দিকুর রহমান বলেন, ঘটনাস্থলে থানা টিম গিয়ে লাশ সনাক্ত করেছে। আর মৃতের পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

You must be logged in to post a comment.