leadnewsডেমরা

ডেমরায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত 

প্রকাশ সরকার সুমন: ডেমরায় জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায়  সারুলিয়া  টেংরা ইউনিট আওয়ামী লীগের আয়োজনে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। টেংরা ইউনিট আওয়ামী লীগের সভাপতি সহিদুল ইসলাম খন্দকারের  সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম খাঁন সুমনের সঞ্চালনায়  এ সময় প্রধান অতিথির বক্তব্য রাখেন ডেমরা থানা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট  রফিকুল ইসলাম খাঁন মাসুদ। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ডেমরা থানা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মশিউর রহমান মোল্লা সজল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক সারুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, ডিএসসিসির ৬৮ নং ওয়ার্ড কাউন্সিলর মাহমুদুল হাসান পলিন সংরক্ষিত আসনের নারী কাউন্সিলর মাহফুজা আক্তার হিমেল।
বঙ্গবন্ধু সহ ১৫ ই আগস্টে নিহত সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে সভায় প্রধান আলোচক মশিউর রহমান মোল্লা সজল বলেন, বাংলাদেশের সার্বিক উন্নয়নের স্বপ্ন দেখেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আর সেই স্বপ্ন বাস্তবায়নের রূপকার হচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ক্রমেই দেশ উন্নয়নের চরম শিখরে এগিয়ে চলেছে। আর সেই উন্নয়নের ধারাকে বানচাল করতে একটা কুচক্রী মহল পূর্বের ন্যায় আজও ষড়যন্ত্র করে চলেছে। কিন্তু ডেমরা থানা আওয়ামী লীগ সহ বাংলাদেশ আওয়ামী লীগ সব ষড়যন্ত্র মোকাবেলা করে দেশের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে বীরদর্পে এগিয়ে যাবেই।