জাতীয় শ্রমিক লীগ ডেমরা থানার উদ্দোগে সারুলিয়া ইউনিয়ন কমিটি গঠন
ডেমরা নিউজ: জাতীয় শ্রমিক লীগ ডেমরা থানার উদ্দোগে সারুলিয়া ইউনিয়ন কমিটি গঠন করা হয়েছে। শনিবার সন্ধা ৭ ঘটিকায় স্টাফ কোয়াটার জাতীয় শ্রমিকলীগ ডেমরা থানা কমিটির প্রধান কার্যালয়ে মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত হয় উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ডেমরা থানা কমিটির সভাপতি মোশারফ হোসেন উকিল।সভা েশষে ডেমরা থানা কমিটির উদ্দোগে সারুলিয়া ইউনিয়ন জাতীয় শ্রমিক লীগের কমিটি গঠন করা হয়। সারুলিয়া ইউনিয়ন কমিটি হল সভাপতি মোঃ জাকির হোসেন প্রিন্স, সহ-সভাপতি ইকবাল হোসেন (আরজু), সাধারন-সম্পাদক মাকছুদুল আলম রবি, সাংগঠনিক-সম্পাদক মোঃ ফরিদ উদ্দিন । এ সময়ে উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক লীগ ডেমরা থানার সাধারন সম্পাদক শহিদুল ইসলাম, স্হ-সাধারন সম্পাদক মোঃ শামীম হোসেন, সাংগঠনিক-সম্পাদক মোঃ কামাল হোসেন তারেক ।আরো উপস্থিত ছিলেন মাতুয়াইল ইউনিয়ন, ডেমরা থানা জাতীয় শ্রমিক লীগ, সারুলিয়া ইউনিয়ন শ্রমিক লীগের নেতৃবৃন্দ।

You must be logged in to post a comment.