leadnewsডেমরা

জাতীয় শোক দিবস উপলক্ষে ডেমরা-যাত্রাবাড়ীতে শোক র‌্যালী ও বিশেষ দোয়া মাহফিল

বিশেষ প্রতিনিধি :জাতীয় শোক দিবস উপলক্ষে রাজধানীর ডেমরা ও যাত্রাবাড়ীতে শোক র‌্যালী ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ঢাকা-৫ আসনের উপ-নির্বাচনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী মো: আ: রাকিব ভুঁইয়া (ভুঁইয়া বাবু)’র উদ্যোগে শুক্রবার (১৪ আগষ্ট) বিকালে ডেমরা ও যাত্রাবাড়ীর বিভিন্ন এলাকায় এ শোক র‌্যালী ও বিভিন্ন মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ই আগষ্টে শাহাদাৎ বরণকারী সকল শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।
পরে উপ-নির্বাচনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী হিসেবে এলাকার জনসাধারনের নিকট দোয়া চেয়েছেন মো: আ: রাকিব ভুঁইয়া (ভুঁইয়া বাবু)।
এসময় তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগষ্টে সকল শহীদদের বিন¤্র শ্রদ্ধায় স্মরণ করে বলেন, ঢাকা-৫ আসনের উপ-নির্বাচনে জননেত্রী শেখ হাসিনা আমাকে আওয়ামীলীগ থেকে মনোনয়ন দিলে আমি এ আসনের জনসাধারণকে নিয়ে সর্বাত্মক উন্নয়ণ সাধনে নিজেকে নিয়োজিত রাখার অঙ্গীকার ব্যক্ত করছি।