জাতীয় পার্টি ডেমরা থানা কমিটির কর্মী সম্মেলন অনুষ্ঠিত
বিশেষ প্রতিনিধি: জাতীয় পার্টি ডেমরা থানা কমিটির কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে সারুলিয়া বড়ভাঙ্গাস্থ মেট্রোপলিটন ক্রিয়েটিভ স্কুল এন্ড কলেজ অডিটরিয়ামে এ কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান আয়োজন করেন জাতীয় পার্টি ডেমরা থানা কমিটির সাধারন সম্পাদক মোঃ বেলায়েত হোসেন খসরু। জাতীয় পার্টি ডেমরা থানা সভাপতি মোঃ মামুন মোল্লার সভাপতিত্বে কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মীর আব্দুস সবুর আসুদ। এ সময়ে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সৈয়দ মোঃ দুলাল, প্রফেসর ফারুক আহমেদ মিয়াজি, হাজী আলী হোসেন ভূইয়া, এম রিয়াজুল ইসলাম, আব্দুর রহমান, জাকির মোহাম্মদ, মিন্টু আহম্মেদ, দেলোয়ার হোসেন, মাহাবুবুর রহমান খসরু, দ্বীন মোহাম্মদ, ইউসুফ, রতন, ডালিম, রফিক, হিমেল সহ অন্যান্য নের্তৃবৃন্দ। অনুষ্ঠানে সাবেক রাষ্ট্রনায়ক হুসেইন মুহাম্মদ এরশাদের সুস্বাস্থ্য কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

You must be logged in to post a comment.