কেরাণীগঞ্জ এলাকা হতে ৩৯৩৮ পিস ইয়াবাসহ ০২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার
ডেমরা নিউজ: ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জ এলাকা হতে ৩৯৩৮ পিস ইয়াবাসহ ০২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব।
গতকাল ১৮ আগস্ট ২০২২ খ্রিঃ তারিখ আনুমানিক বিকাল ১৫:১৫ ঘটিকা হতে ১৫:৩০ ঘটিকা পর্যন্ত র্যাব-১০ এর একটি আভিযানিক দল ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন কদমতলী ও হিজলতলা এলাকায় অভিযান পরিচালনা করে আনুমানিক ১১,৮১,৪০০/- (এগারো লক্ষ একাশি হাজার চারশত) টাকা মূল্যের ৩,৯৩৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তিদের নাম ১। মোঃ হোসাইন (২০) ও ২। মোঃ হেলাল উদ্দিন (২০) বলে জানা যায়। এসময় তাদের নিকট থেকে ০৩টি মোবাইল ফোন ও নগদ- ১,০০০/- (এক হাজার) টাকা জব্দ করা হয়।

You must be logged in to post a comment.