কংগ্রেস বিজেপি-আরএসএসকে ভয় পায়, ‘মিম’ আল্লাহকে: ওয়াইসি
বিজেপি ও আরএসএসকে কংগ্রেস ভয় পায় মন্তব্য করে ভারতের এআইএমআইএম প্রধান আসাদুদ্দিন ওয়াইসি বলেছেন, মিম সদস্যরা আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না।
গুজরাটের আহমেদাবাদে এক নির্বাচনী সমাবেশে দেয়া বক্তব্যে তিনি ক্ষমতাসীন বিজেপি ও প্রধান বিরোধী দল কংগ্রেসের সমালোচনা করেন।
ওয়াইসি বলেন, মিম’র প্রতিটি সদস্য শুধু আল্লাহকে ভয় পায়। কোনো মানুষকে তারা ভয় পায় না। চাই সে যেই হোক না কেন। এমনকি বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি হোক না কেন।
প্রধানমন্ত্রী হিসেবে তাকে আমরা সম্মান করি। কিন্তু ব্যক্তি নরেন্দ্র মোদিকে আমরা কখনও ভয় পাই না এবং পাবোও না ইনশাআল্লাহ।
আহমেদাবাদ পৌর কর্পোরেশন নির্বাচনের আগে প্রথম জনসভায় বক্তব্য দিতে এসে ওয়াইসি বলেন, সংবিধান নিয়ে মজলিশ হিন্দুত্ববাদের মুখোমুখি হবে। সংবিধান দিয়ে আমরা হিন্দুত্ববাদকে চ্যালেঞ্জ জানাব।
জনগণ কংগ্রেসকে ৭০ বছর ধরে ভোট দিয়েছে কিন্তু তারা (কংগ্রেস) তাদের পক্ষে কিছুই করেনি। এখন যেহেতু আমরা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি, আপনারা আমাদের বিজেপির বি-টিম বলছেন।
আহমেদাবাদ পৌর কর্পোরেশন নির্বাচনের জন্য ‘মিম’ ৬টি ওয়ার্ডে ২১ জন প্রার্থী দিয়েছে।
রোববার মোটর বাইক মিছিলের পরে ওয়াইসি আহমেদাবাদ রিভারফ্রন্টে একটি জনসভায় বক্তব্য রাখেন।

You must be logged in to post a comment.