আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের সহজ জয়
বৃহস্পতিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই ফজলহক ফারুকির শিকার হয়ে ৫ বলে ২ রান করে সাজঘরে ফেরেন নাঈম শেখ। আরেক ওপেনার মুনিম শাহরিয়ার রাশিদ খানের শিকার হয়েছেন।
তবে মিডল অর্ডার ব্যাটসম্যান মোহাম্মদ নবী এবং নজিবুল্লাহ জাদরান আশা জাগিয়েও বেশি দূর এগোতে পারেননি। নবী করেছেন মাত্র ১৬ রান। আর জাদরান তুলতে পেরেছেন ২৭ রান। এছাড়া আজমতুল্লাহ ওমরজাই ২০ রানে সাজঘরে ফেরেন। আফগানদের এই তিন ব্যাটসম্যান ছাড়া আর কেউই দুই অঙ্কের রান পেরোতে পারেননি।
নাসুমের চার উইকেট ছাড়াও সাকিব ৪ ওভারে ১৮ রান দিয়ে নিয়েছেন দুই উইকেট। আর শরিফুল ৩ ওভার ৪ বলে ২৯ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট।
অন্যদিকে, বল হাতে আফগানিস্তানের ফারুকি ও ওমরাজাই ২টি করে উইকেট পেয়েছেন। আর রশিদ ও কায়েস একটি করে উইকেট নেন।

You must be logged in to post a comment.