আগামী ৩ অক্টোবর পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান ছুটি ।
করোনাভাইরাসের প্রাদুর্ভাব রুখতে শিক্ষা প্রতিষ্ঠানের চলমান ছুটি ৩ অক্টোবর পর্যন্ত বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের এই তথ্য নিশ্চিত করেন।
করোনাভাইরাসের কারণে গত ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। পরে কয়েক দফা এই ছুটি বাড়িয়ে ৩১ আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছিল। এই সময়সীমা আরেক দফা আরও বাড়িয়ে ৩ অক্টোবর পর্যন্ত করা হয়েছে।

You must be logged in to post a comment.