leadnewsআন্তর্জাতিক

অস্ট্রেলিয়ান ওপেনে নিষিদ্ধ রাশিয়ান পতাকা

ইউক্রেন রাষ্ট্রদূতের আনা অভিযোগের পর অস্ট্রেলিয়ান ওপেনে রাশিয়া ও বেলারুশের পতাকা নিষিদ্ধ করলো টেনিস অস্ট্রেলিয়া। যদিও এই টুর্নামেন্টে রাশিয়া ও বেলারুশের খেলোয়াড়রা নিজের দেশের পরিচয়ে খেলতে পারছেন না। তাদের খেলতে হচ্ছে নিরপেক্ষ হিসেবে।

কিন্তু কামিলা রাখিমোভা ও কাতারিনা বেইন্দল ম্যাচে মেলবোর্ন পার্কে রাশিয়ান পতাকা হাতে দেখা গেল এক সমর্থককে।

তা দেখে রীতিমত ক্ষোভে ফুঁসে ওঠেন অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে নিযুক্ত ইউক্রেনের রাষ্ট্রদূত ভাসিল মিরোশিনচেঙ্কো।

টুইটারে তিনি লেখেন, ‘অস্ট্রেলিয়ান ওপেনে আজ (গতকাল) কাতেরিনা বেইনদলের খেলার সময় জনসম্মুখে রাশিয়ান পতাকা প্রদর্শন করায়, আমি শক্তভাবে এর প্রতিবাদ করছি। আমি টেনিস অস্ট্রেলিয়াকে অবিলম্বে ‘নিরপেক্ষ পতাকা’ নীতি কার্যকরের আহ্বান জানাই। ’

ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার অন্যতম সহায়ক বেলারুশ।